২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টম ওয়েজ বোর্ড দ্রুত: তথ্যমন্ত্রী

সংবাদকর্মীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদকর্মীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাধনা হালদারের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল ৫টার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। তথ্যমন্ত্রী বলেন, “বিদ্যমান সপ্তম সংবাদপত্র মজুরি বোর্ড রেয়াদাদ ২০০৮ সালের ২২ মে গেজেটাকারে প্রকাশিত হয়। ইতোমধ্যে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারর দ্রুততার সঙ্গে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের বিষয়ে সচেষ্ট রয়েছে।” এর আগে ২০১১ সালের ১৮ অগাস্ট জাতীয় সংসদে অষ্টম ওয়েজবোর্ড চালুর জন্য শিগগির উদ্যোগ নেওয়ার হবে বলে জানিয়েছিলেন তিনি। সাধনা হালদারের প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ আরো জানান, সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের হার বাড়ানোর পরিকল্পনা আপাতত নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯০৩ ঘ.