২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরিণ, মাংস, চামড়াসহ গ্রেপ্তার ৩

মাছ ও কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করে ফিরে আসার পথে দুটি নৌকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

বাগেরহাট, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ও কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে ঢুকে হরিণ শিকার করে ফিরে আসার পথে দুটি নৌকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মনোরঞ্জন বিশ্বাস (৪৫), মো. শহীদুল্লাহ চৌকিদার (৩০) এবং মো. কাছেম আলী শেখ (৭০)। তাদের কাছ থেকে চামড়া ছাড়ানো হরিণ,চামড়া ও ফাঁদ উদ্ধার করা হয়েছে। শনিবার ও রোববার পৃথক অভিযানে চিলা গ্রাম ও চিলা খাল থেকে এদের আটক করা হয়েছে বলে জানায় বন বিভাগ ও পুলিশ। মনোরঞ্জন, মংলার মালগাজি এলাকার শরৎচন্দ্র বিশ্বাসের ছেলে। শহীদুল্লাহ ও কাছেম মংলার চিলা ইউনিয়নের আমড়াতলা গ্রামের বাসিন্দা। বন আইনে মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে চিলা গ্রামের পশুর নদীতে মনোরঞ্জনের নৌকা তল্লাশি করে বন বিভাগের কর্মীরা চামড়া ছাড়ানো একটি আস্ত হরিণ এবং হরিণ শিকার করার ফাঁদ উদ্ধার করে। অপরদিকে শনিবার সন্ধ্যায় চিলা খালে থাকা একটি নৌকা তল্লাশি করে দুটি হরিণের চামড়া ও দুই কেজি মাংসসহ শহীদুল্লাহ ও কাছেমকে গ্রেপ্তার করা হয় বলে জানান মংলা থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬২৭ ঘ.