২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনবাগে ১৪৪ ধারা জারি

একই স্থানে একই সময়ে দুটি সংগঠন কর্মসূচি ঘোষণা করায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 07:29 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নোয়াখালী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে একই সময়ে দুটি সংগঠন কর্মসূচি ঘোষণা করায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলার কেশারপাড় ইউনিয়নের কানকির হাট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানান সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কানকির হাট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার বিকালে আওয়ামী লীগ প্রতিনিধি সভা ও সমাজ কল্যাণ পরিষদ ওয়াজ মাহফিল ডাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনবাগ থানার ওসি সাজেদুর রহমান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩২৬ ঘ.