নরসিংদী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারি কলেজের এক ছাত্র খুন হয়েছেন। রোববার সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সুজন মিয়ার (২০) লাশ শিলমান্দি ইউনিয়নের দড়িপাড়া এলাকায় পাওয়া যায়।
তিনি বলেন, একটি কলা ক্ষেতে গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে সদর থানায় একটি মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এনএ/১২৪৫ ঘ.
bdnews24