২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরায় অস্ত্রসহ ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

ঢাকার ডেমরা থেকে শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ডেমরা থেকে শুক্রবার গভীর রাতে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলবার, দুইটি চাইনিজ কুড়াল, একটি গ্রিল কাটার, তারকাটা ওঠানোর শাবল এবং ডাকাতি করা বেশকিছু ¯¦র্ণালঙ্কার। র‌্যাব-১১ এর মেজর খন্দকার গোলাম সারোয়ার সাংবাদিকদের বলেন, গোপন সংবাদ পেয়ে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হয়েছেন স্বপন, আরিফ হোসেন কামাল, মানিক মিয়া, রফিকুল ইসলাম শেখ, আবুল শিকদার ও মোহাম্মদ সেলিম। এদের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন থানায় বেশকিছু মামলা রয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৮ ঘ.