২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু উৎসব

চট্টগ্রামে শিশুদের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিশুদের স্বপ্ন দেখাতে হবে, ভবিষ্যতে অনেক কিছু অর্জনের কথা তাদের ভাবাতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 01:54 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিশুদের এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শিশুদের স্বপ্ন দেখাতে হবে, ভবিষ্যতে অনেক কিছু অর্জনের কথা তাদের ভাবাতে হবে। শুক্রবার বিকালে চট্টগ্রাম ডিসি হিলে ‘পাঠশালা- বসুধা’ দুইদিনব্যাপী শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক আরেফিন সিদ্দিক শিশুদের উদ্দেশে বলেন, “তোমরা স্বপ্ন দেখ বড় হওয়ার এবং সমাজে ভালো কিছু করার।” উপচার্য অভিভাবকদের উদ্দেশে বলেন, সময় মূল্যবান সম্পদ। সঠিক সময়ে সঠিকভাবে শিশুদের পরিচর্যা ও তাদের প্রতি যতœশীল হলে তারাই একদিন গৌরবের সুনাম বয়ে আনবে। উৎসব উদ্বোধন করেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ। শিশুদের পাঠশালা নামে একটি সংগঠন বসুধা বিল্ডার্সের সহায়তায় এ শিশু উৎসবের আয়োজন করেছে। উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান সৈয়দ সিরাজুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবির সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী, উৎসব পরিষদের মহাসচিব উত্তম কুমার দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মহানগরীর ৭০০ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমআই/১৯৫৬ ঘ.