২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে মহিলার ছয়খণ্ড লাশ

লক্ষ্মীপুর পৌর এলাকা থেকে ট্রভেল ব্যাগে ভরা এক মহিলার ছয়খণ্ড গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

লক্ষ্মীপুর, মার্চ ০২ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর পৌর এলাকা থেকে ট্রভেল ব্যাগে ভরা এক মহিলার ছয়খণ্ড গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দলিলউদ্দিন ভূঁইয়া সড়কে নিউ আধুনিক হাসপাতাল সংলগ্ন রহমতখালী খালে এ লাশ পাওয়া যায়। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজল ইসলাম সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজন খালে ভাসমান দু’টি ব্যাগ দেখে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ব্যাগভর্তি নীল রঙের পলিথিন ও স্কচট্যাপ মোড়া লাশের ছয়টি টুকরা উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। লাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, দু’তিন দিন আগে এ হত্যাকাণ্ড ঘঠানো হয়েছে। নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৩ ঘ.