২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলযাত্রীদের সুপেয় পানি দিতে রবির প্ল্যান্ট

রেলযাত্রীদের সুপেয় পানির সুবিধা দিতে মোবাইল ফোন অপারেটর ‘রবি’ চট্টগ্রাম রেল স্টেশনে স্থাপন করেছে ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চট্টগ্রাম, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলযাত্রীদের সুপেয় পানির সুবিধা দিতে মোবাইল ফোন অপারেটর ‘রবি’ চট্টগ্রাম রেল স্টেশনে স্থাপন করেছে ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’। রবি’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ওয়াটার এইডের কারিগরি সহায়তায় এই প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম রেল স্টেশনে এর উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন। এ সময় আজিয়াটা লিমিটেড বাংলদেশ-এর প্রধান মানব সম্পদ উন্নয়ন কর্মকর্তা মতিউল ইসলাম নওশাদ এবং ভাইস প্রেসিডেন্ট সেগুফতা ইয়াসমিন সামাদ, ওয়াটার এইডের কর্মসূচি পরিচালক হাসিন জাহান, রেলওয়ের কর্মকর্তা এ কে এম মাহবুব উল আলম। আজিয়াটার কর্মকর্তারা জানান, ৫ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি ঘণ্টায় ৪ হাজার লিটার নিরাপদ সুপেয় পানি সরবরাহ করবে। এতে স্টেশনে যাতায়াতকারী ১৫ হাজার যাত্রীর প্রয়োজন মিটবে। এই স্থাপনায় মোট ১২টি কলের সংযোগ রয়েছে; যার মধ্যে পাঁচটি পুরুষদের, চারটি নারীদের, একটি প্রতিবন্ধীদের এবং দুটি অজুর জন্য সংরক্ষিত। চট্টগ্রাম রেল স্টেশন থেকে প্রতিদিন ২৩টি ট্রেন যাওয়া-আসা করে এবং এতে গড়ে প্রতিদিন ১৫ হাজারের মতো লোক ভ্রমণ করেন বলে ধারণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮১২ ঘ.