২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গ্যারেজসহ ৬টি দোকান ভস্মীভূত

বগুড়ার গাবতলীতে আগুনে একটি গ্যারেজসহ ছয়টি দোকানঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গ্যারেজ মালিক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

বগুড়া, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলীতে আগুনে একটি গ্যারেজসহ ছয়টি দোকানঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে গ্যারেজ মালিক আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাগবাড়ী বাজারে চাঁন মিয়ার গ্যারেজে এ আগুন লাগে। আহত গ্যারেজ মালিক চাঁন মিয়াকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি অগ্নি নির্বাপণ বাহিনী। বগুড়া অগ্নি নির্বাপণ কর্মকর্তা সোহেল রানা বলেন, তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্যারেজসহ পাশের ৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে গ্যারেজের মধ্যে ৭টি সিএসজি অটোরিকশা, একটি পিকআপ ও দুইট মোটরসাইকেলও পুড়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭০০ ঘ.