২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে কারেন্ট জালসহ ৬ জেলে আটক

চাঁদপুরের হরিণাঘাট এলাকায় মেঘনায় জাটকা ধরার অপরাধে কারেন্ট জালসহ ৬ জেলেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 10:51 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চাঁদপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হরিণাঘাট এলাকায় মেঘনায় জাটকা ধরার অপরাধে কারেন্ট জালসহ ৬ জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন- মো. আরিফ বেপারী (৩০), হাসান মল্লিক (২৬), পারভেজ বেপারী (১৮), রায়হান প্রধান (২০), রিপন বেপারী (১৯) ও হাফিজ উদ্দিন মোল্লা (১৭)। এদের বাড়ি মুন্সিগঞ্জের কালিরচর এলাকায়। আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সেলিম সরদার বলেন, “শুক্রবার ভোররাতে তাদের আটকের পর চাঁদপুর মডেল থানায় দেওয়া হয়েছে।” ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল এই দু’মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় সকল প্রকার মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৬৪৭ ঘ.