চট্টগ্রাম, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সিমেন্ট ক্রসিং এলাকায় মাইক্রোবাস উল্টে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনায় আহত হন আরও তিন শিক্ষার্থী।
নিহত শমিত বড়–য়া কক্সবাজারের উখিয়া থানার বালুকিয়া গ্রামের সুলক্ষী বড়–য়ার ছেলে। তিনি নগরীর প্রিমিয়িার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র।
আহতরা হলেন- পলাশ, তানভির ও শিবলু।
পতেঙ্গা সমুদ্র সৈকত যাওয়ার সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইক্রোবাসটি উল্টে গেলে তারা চার জন আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে আনার পর শমিত মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩৪৫ ঘ.
bdnews24