২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিটি কৌশলের জন্য পুরস্কার পেল কলম্বিয়া

তরঙ্গ বরাদ্দে দক্ষ ব্যবস্থাপনার জন্য ‘গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছে কলম্বিয়া সরকার। মঙ্গলবার বিকেলে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডে ছাড়াও মোবাইল যোগাযোগে নিত্য নতুন আবিস্কার ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৭টি বিভাগে আরও ৩০টি পুরস্কার দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 02:14 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

শামীম আহমেদ বার্সেলোনা থেকে বার্সেলোনা, ২৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তরঙ্গ বরাদ্দে দক্ষ ব্যবস্থাপনার জন্য ‘গভর্নমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছে কলম্বিয়া সরকার। মঙ্গলবার বিকেলে স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডে ছাড়াও মোবাইল যোগাযোগে নিত্য নতুন আবিস্কার ও উৎকর্ষের স্বীকৃতি হিসেবে ৭টি বিভাগে আরও ৩০টি পুরস্কার দেওয়া হয়। ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া আগামী চার বছরের মধ্যে তাদের ইন্টারনেট সংযোগ চার গুণ করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে। মোবাইল ব্রডব্যান্ডের জন্য ৭০০ মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ করেছে দেশটি। আইসিটি কৌশলের জন্যই ১৭তম গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার জিতেছে দেশটির সরকার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্বের বড় বড় মোবাইল প্রযুক্তি পন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। স্যামসাংয়ের গ্যালক্সি এস টু কোম্পানিটিকে সেরা স্মার্টফোনের পুরস্কার এনে দিয়েছে। আর প্রাথমিক পর্যায়ের সেরা ফোনের পুরস্কার পেয়েছে নোকিয়া এর সিথ্রি-জিরোজিরো সেটের জন্য স্যামসাং আরেকটি পুরস্কার পেয়েছে বছরের সেরা মোবাইল ডিভাইস নির্মাতা হিসেবে। অ্যাপল তার আইপ্যাড টুর জন্য পেয়েছে সেরা মোবাইল ট্যাবলেটের পুরষ্কার। জনপ্রিয় গেমস অ্যাংগ্রি বার্ডস রিও -এর নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্ট পেয়েছে গ্রাহক পর্যায়ে সেরা মোবাইল অ্যাপলিকেশনের পুরস্কার। অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপের জন্য গ্রাহক পর্যায়ে সেরা মোবাইল সেবার পুরস্কারটি জিতেছে গুগল। মোবাইল ফোন ব্যবহারের বর্তমান ধারনা পাল্টে দেওয়ার নানা উদ্যোগ ও প্রদর্শনী নিয়ে সোমবার জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২ শুরু হয়। এ বছরের মোবাইল কংগ্রেসের স্লোগান ‘রিডিফাইনিং মোবাইল’। মোবাইল ফোন ব্যবহারকারীদের হাতের নাগলে নতুন সেবা আনার সুযোগ তৈরি করবে চার দিনব্যাপী এ মেলা। এবারের কংগ্রেসে প্রায় ৫৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এক হাজার ৪০০টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে। অংশগ্রহনকারী ১৩০টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা কংগ্রেসে যোগ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/২০০৮ ঘ.