২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নদী ও খালে দুই যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর সদরে আড়িয়াল খাঁ নদীতে এবং কালকিনি উপজেলার একটি খালে দুটি লাশ পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 05:18 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

মাদারীপুর, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরে আড়িয়াল খাঁ নদীতে এবং কালকিনি উপজেলার একটি খালে দুটি লাশ পেয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উদ্ধার করা লাশ দুটির মধ্যে একটির পরিচয় পাওয়া গেছে। কালকিনির ওই ব্যক্তির নাম সেন্টু বেপারী। সেন্টু গত শুক্রবারের সড়ক দুর্ঘটনার শিকার বলে পুলিশ জানিয়েছে। ওই দিন একটি বাস খালে পড়ে গেলে ১৪ জনের লাশ তৎক্ষণাৎ উদ্ধার করা হয়েছিল। সদর উপজেলার পশ্চিম হাজরাপুর গ্রামের আবদুল বেপারীর ছেলে সেন্টুর লাশ বালিগ্রাম ইউনিয়নের পান্তাপাড়া খাল থেকে উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি মো. মনিরুজ্জামান। ময়না তদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে পান্তাপাড়া সেতুর কাছে খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শুক্রবারের বাস দুর্ঘটনার পর থেকে সেন্টু নিখোঁজ ছিলেন বলে পুলিশ জানায়। আড়িয়াল খাঁ নদীতে এক যুবকের লাশ পাওয়া যায় পখিরা এলাকায়। ওসি বলেন, অজ্ঞাত পরিচয়েও ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই লাশটিও ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.