গাজীপুর, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) গাজীপুর সদর উপজেলার কুনিয়া পশ্চিম পাড়ায় আগুনে চারটি ঝুটের গুদাম পুড়ে গেছে।
সোমবার রাতে টঙ্গী দমকল কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাচ্চু মিয়া ও আব্দুল খালেকের গুদাম থেকে পার্শ্ববর্তী জসিম উদ্দিন ও কামাল হোসেনের ঝুটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে টিন শেডের চারটি গুদাম ও গুদামে থাকা ঝুট পুড়ে যায়।
আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২৩০০ ঘ.
bdnews24