বরিশাল, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে র্যাব।
সোমবার বিকেলে চরকাউয়া নয়ানী গ্রামে ওই অভিযান চালানো হয়।
আটককৃত হোসনে আরা (৪৫) চরকাউয়া নয়ানী গ্রামের মো. ইউনুস মুন্সীর স্ত্রী। স্বামী-স্ত্রী উভয়ের নামে একাধিক মাদক আইনে মামলা রয়েছে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নয়ানী গ্রামের ইউনুস মুন্সীর বাড়িতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ইউনুস মুন্সী পালিয়ে যায়। পরে তার স্ত্রী হোসনে আরাকে সাড়ে ২৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২২৫৬ ঘ.
bdnews24