চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবি কাজী নজরুল ইসলাম ও মরমী শিল্পী আব্বাস উদ্দিনের দুর্লভ ছবি নিয়ে প্রকাশিত হয়েছে ‘নজরুল-আব্বাস উদ্দিন স্মৃতিময় অ্যালবাম’।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে প্রকাশনা উৎসবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা সংস্থা কোহিনূর প্রকাশন এ উৎসবের আয়োজন করে।
উৎসবে বইটির সম্পাদক আব্বাস উদ্দিনের ছেলে শিল্পী মোস্তফা জামান আব্বাসী, প্রকাশক দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী উপস্থিত ছিলেন।
কাজী নজরুল ইসলামের মানবতাবাদী সব লেখা সংরক্ষণ করার আহ্বান জানান খিলখিল কাজী।
তিনি বলেন, “কাজী নজরুল ইসলাম অসা¤প্রদায়িক চেতনায় বিশ্বের নিপিড়িত, নির্যাজিত, অসহায় মানুষের জন্য লিখেছেন।”
“কিন্তু তার লেখা এসব গান কবিতায় মানবতার যে বাণী তা কি আমরা সবার কাছে পৌছাতে পেরেছি?”
প্রকাশনা উৎসবে ভাষা বিজ্ঞানী অধ্যাপক ড. মুনিরুজ্জামান, বেগম রোকেয়া গবেষক অধ্যাপক ড. মো. শামসুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের অধ্যাপক ও কবি ময়ূখ চৌধুরী, অধ্যাপক আসমা আব্বাসী আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/২২৫১ ঘ.
bdnews24