ঢাকা, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স¤প্রতি পদোন্নতি পাওয়া ৫৮ জন অতিরিক্ত সচিব তাদের আগের মন্ত্রণালয়েই দায়িত্ব পালন করবেন। আগের মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন পদোন্নতি পাওয়া ১২৫ জন যুগ্ম-সচিবও।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
গত ৮ ফেব্রুয়ারি প্রশাসনে তিন স্তরে ৬৪৯ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ১২৭ জন যুগ্মসচিব থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন।
এছাড়া ২৬৪ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে করা হয় যুগ্ম-সচিব। সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পান ২৫৮ জন কর্মকর্তা।
ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদায়ন ও প্রেষণ শাখার যুগ্ম-সচিব সোহরাব হোসেন সাংবাদিকদের বলেছিলেন, পদোন্নতির আদেশ জারির সঙ্গে সঙ্গে এসব কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হয়েছেন।
অতিরিক্ত সচিব
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান, নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের মো. আব্দুল কুদ্দুছ, বাণিজ্য মন্ত্রণালয়ের মো. রুহুল আমীন সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সরদার আবুল কালাম, মন্ত্রিপরিষদ বিভাগের মো. নজরুল ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের স্বপন কুমার সাহা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মো. হযরত আলী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের মো. আব্দুল ওয়াজেদ।
এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এসএম আশরাফুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোশাররেফ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের মো. কায়কোবাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের শামীমা সুলতানা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ নজমুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের শিরিন আক্তার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাকসুদুল হাসান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শ্যাম সুন্দর সিকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের কমল কৃষ্ণ ভট্টাচার্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের খালেদা পারভিন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাফাত আহমেদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের মো. জহির উদ্দিন আহমেদ, অর্থ বিভাগের এ আর এম নজমুস সাকিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মো. সহিদ উল্লা মিয়া, অর্থ বিভাগের তপন কুমার কর্মকার ও সুধাংশু শেখর বিশ্বাস, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অপরূপ চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের মো. মোয়াজ্জেম হোসাইন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, বিদ্যুৎ বিভাগের মো. মোফাজ্জেল হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মো. শফিকুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের ইসতিয়াক আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আকতারী মমতাজ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এস এম শওকত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমল কান্তি বৈদ্য, অর্থ বিভাগের শাহাবুদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মো. সোহরাব হোসাইন, শিক্ষা মন্ত্রণালয়ের মোহাম্মদ আতোয়ার রহমান ও মো. মফিজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের জুয়েনা আজিজ, সড়ক বিভাগের ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কামাল উদ্দিন আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মো. জিল্লার রহমান, স্থানীয় সরকার বিভাগের অশোক মাধব রায়, রাষ্ট্রপতির কার্যালয়ের সুলতান মাহমুদ, বিদ্যুৎ বিভাগের ফয়েজ আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের মো. ফরহাদ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মো. শাহ কামাল, স্থানীয় সরকার বিভাগের আবদুল মালেক, শিল্প মন্ত্রণালয়ের খন্দকার রাকিবুর রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মো. শফিকুল ইসলাম লস্কর, অর্থনীতি সম্পর্ক বিভাগের কাজী শফিকুল আযম, অর্থ বিভাগের মইনুল ইসলাম।
মন্ত্রিপরিষদ বিভাগের মো. নুরুল করিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মো. কামাল উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একেএম আছাদুজ্জামান, শিক্ষা মন্ত্রণালয়ের কাজী সালাউদ্দিন আকবর, তথ্য মন্ত্রণালয়ের আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের মো. মুনসুর আলী সিকদার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মনোজ কুমার রায়কে আগের মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতি পেয়ে এরা সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিজ নিজ মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৯২৩ ঘ.
bdnews24