ঢাকা বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর ভাষা সংরক্ষণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সোমবার এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর ভাষা খুঁজে বের করে তা সংরক্ষণের কাজ করছি। দেশের ৩৬টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে ভাষা আছে, তার একটিও যাতে হারিয়ে না যায়, সে বিষয়টিও দেখা হচ্ছে।”
শিক্ষানীতির আলোকে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, “বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠী এখনো নিরক্ষর। তারা মাতৃভাষার অক্ষরের সাথেই পরিচিত নয়।”
নাহিদ জানান, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য জাতীয় সংসদে পাশ করা প্রস্তাব ইতোমধ্যেই জাতিসংঘে পেশ করা হয়েছে।”
তবে বহির্বিশ্বে যোগাযোগের জন্য দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজির চর্চা করতে হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী।
বাংলাদেশ ছাত্রলীগ ‘মহৎ কর্মদ্যোগ, স্বীকৃতি অর্জন ও মাতৃভাষা প্রতিষ্ঠা-সংগ্রামের চেতনা বিকাশে দেশরতœ শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্ব সেমিনারে সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মেহেদি হাসন, সাধারণ সম্পাদক ওমর শরিফসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৭৫৯ ঘ.
bdnews24