২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

রাজধানীর ফার্মগেট ও পুরান ঢাকার দয়াগঞ্জে বাসের ধাক্কায় এক শিক্ষার্থী ও গৃহবধূ নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেট ও পুরান ঢাকার দয়াগঞ্জে বাসের ধাক্কায় এক শিক্ষার্থী ও গৃহবধূ নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় আহম্মদ আবদুল আজিজ (২২) নিহত হন। তার বন্ধু নাদিম জানিয়েছেন, আজিজ ন্যাশনাল পলিটেকনিক্যাল কলেজের তৃতীয় সেমিস্টারে পড়তেন। নাদিম বলেন, “রোববার পরীক্ষা শেষে ডেমরা যাওয়ার জন্য আজিজ লাব্বাইক বাসে উঠার জন্য দৌড় দেয়। এ সময় পেছন থেকে গুলিস্তানগামী মিরপুরের একটি বাস আজিজকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।” ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে আজিজকে হাসপাতালে আনার পর সন্ধ্যা ৭দিকে তার মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা ৬টার দিকে পুরান ঢাকার দয়াগঞ্জে বাসের ধাক্কায় মারা যান গৃহবধূ শ্যামলী চক্রবর্তী (৩৫)। ঢামেক হাসপাতালে গেণ্ডারিয়া থানার এসআই মো. সুলতান জানান, মেয়েকে নিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন শ্যামলী। এ সময় দয়াগঞ্জ মোড়ে ১৩ নম্বর রুটের একটি বাস রিকশাটি ধাক্কা দিলে মা ও মেয়ে আহত হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শ্যামলী মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২০ ঘ.