মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদী থেকে দুটি ট্রলার থেকে ৮শ’ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে কোস্টগার্ড।
রোবাবর দুপুরে চাল উদ্ধারের সময় তিন জনকে আটক করা হয়।
মুন্সীগঞ্জ কোস্টগার্ড কর্মকর্তা শাফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বস্তার গায়ে লেখা থেকে তিনি জানতে পারেন, চালগুলো সরকারি উন্নয়নমূলক কোনো কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিলো।
আটককৃতরা হলেন, ট্রলার চালক আনোয়ার হোসেন (৪৫), আব্দুল খালেক (৫০) ও রিকাবীবাজার মা-মনি রাইস এন্টারপ্রাইজের কর্মচারী শহীদুল্লাহ (৩৫)।
এদের মধ্যে দুই ট্রলার চালককে অবৈধ মাল বহনের দায়ে এবং শহীদুল্লাহকে কোস্টগার্ডকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ কোস্টগার্ড কর্মকর্তা শাফিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রলার দুটি নারায়ণগঞ্জের সিএসডি ঘাট থেকে সরকারি খাদ্য গুদামের ৮শ’ বস্তা চাল নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার ফিরিঙ্গি বাজার যাচ্ছিলো।
আটক তিন জনকে পাগলা কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯০০ ঘ.
bdnews24