গাজীপুর, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর পাগার এলাকায় এক পোশাক শ্রমিককে হত্যা করেছে দৃর্বত্তরা।
শনিবার সকাল ৬টার দিকে পাগারের ফকির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ার হোসেন (২৫) পাগারের আলেকের টেক এলাকার মো. সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি টঙ্গীর বিসিক শিল্প নগরীর দি মার্চেন্ট নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
টঙ্গী থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, অনোয়ার কারখানায় যাওয়ার পথে পাগারের ফকির মার্কেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে সকাল সাড়ে ৯টার দিকে মারা যান আনোয়ার।
“শোনা যাচ্ছে প্রতিবেশী মো. ফারুকের স্ত্রীর সাথে আনোয়ারের পরকীয়া সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে ফারুক পলাতক”, বলেন ওসি।
আনোয়ারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫৩০ ঘ.
bdnews24