২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আগুনে পুড়েছে ১৫ দোকান

গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বাজারে অন্তত ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

গাইবান্ধা, ২৫ ফেব্র“য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলার একটি বাজারে অন্তত ১৫টি দোকান আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ময়নুল হোসেন জানান, শুক্রবার রাত ২টার দিকে সাঘাটার বোনারপাড়ায় বোনারপাড়া কলেজ রোডে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ৩টা থেকে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। ময়নুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সোয়া ২ টার দিকে আবু তাহেরের ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা স্টেশন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।” এতে কয়েকটি মনোহারি ও ইলেকট্রনিক্সের দোকান, খাবার হোটেল, স্টুডিও, মুদি ও যন্ত্রাংশের দোকান পুড়ে যায় বলে জানান তিনি। পুড়ে যাওয়া এক দোকানের মালিক আইয়ুব আলী জানান, গভীর রাতে এ ঘটনা ঘটায় দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে বাজারের অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৫২৫ ঘ.