২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে হিযবুত সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিতরণের সময় রাজধানীর মিরপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 04:26 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রচারপত্র বিতরণের সময় রাজধানীর মিরপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-৪ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবদুল্লাহ হাসান (২২) নামের ওই যুবককে শুক্রবার দুপুরে পাইক পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীর কর্মী হাসান জুমার নামাজ শেষে মুসল্লীদের মধ্যে সংগঠনের প্রচারপত্র বিলি করছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১০২০ ঘ.