২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাঙলবন্দে বাস চাপায় দু’বোন নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাস চাপায় দু’বোন নিহত হয়েছেন। আহত হয়েছে এক বোনের শিশু সন্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 03:03 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাস চাপায় দু’বোন নিহত হয়েছেন। আহত হয়েছে এক বোনের শিশু সন্তান। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাঙলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন রাহিমা (৩৫) ও আসমা (৩০)। গুরুতর আহত অবস্থায় রাহিমার সন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। শিশুটির নাম কিংবা বয়স জানা যায়নি। কাঁচপুর হাইওয়ে থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে রাহিমা ও আসমা বাসের দাঁড়িয়েছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিয়ে পাশের লোকনাথ স’মিলের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। রাহিমা বন্দর উপজেলার কামতাল এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। ওসি আরো জানান, উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৩ ঘ.