সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক শিশু খুন হয়েছে।
শুক্রবার দুপুরে এনায়েতপুর থানার রূপসী গ্রামে একটি ধানক্ষেতে জুলেখা খাতুন টুনির (৬) লাশ পাওয়া যায়। টুনি ওই গ্রামের শুকুর আলীর মেয়ে।
এনায়েতপুর থানার ওসি ওয়াহেদুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে টুনি পাশের একটি বাড়িতে কীর্তন শুনতে গিয়ে আর ফেরেনি।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় পুনির বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24