২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্র উদ্ধার, যুবলীগকর্মীসহ আটক ৮

ফেনীর সোনাগাজী উপজেলায় এক যুবলীগকর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই যুবকসহ আটজনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 12:16 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

ফেনী, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলায় এক যুবলীগকর্মীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই যুবকসহ আটজনকে আটক করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ডাকবাংলা বক্তারমুন্সি এলাকায় এ অভিযান চালানো হয়। আটকদের মধ্যে উপজেলার মির্জাপুরের এমরান হোসেনকে (২২) অস্ত্র মামলা, সফরপুরের বেলাল হোসেন (৩০), মঙ্গলকান্দির দেলোয়ার হোসেন (২৮), শেখ ফরিদ দরদী ও কুমিল্লার তিতাশের সাগর বাদশাকে (৩০) মদপানের অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি চারজনকে সন্দেহজনক হিসেবে আটক করার কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার দুপুরে সোনাগাজী থানার ওসি মো. নবির হোসেন সাংবাদিকদের বলেন, একটি দেশি বন্দুক, দুটি কার্তুজ ও ৭টি হাতবোমা উদ্ধার করা হয়েছে। ওসি মো. নবির হোসেন সাংবাদিকদের বলেন, স্থানীয় যুবলীগকর্মী নূর আলম ওরফে শেখ ফরিদ দরদীর বাড়ি ও একটি ভাঙারির দোকান থেকে অস্ত্র ও বোমা উদ্ধার করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন সোনাগাজী থানায় গিয়ে উদ্ধার অস্ত্রগুলো দেখেন বলেও ওসি জানান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, দরদী যুবলীগের কর্মী, কিন্তু কোনো কমিটিতে নেই। তিনি বলেন, “শুনেছি মদ পানের দায়ে পুলিশ তাকে আটক করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৫৬ ঘ.