২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভারতীয় মুদ্রাসহ পাকিস্তানি আটক

বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে চট্টগ্রামের বন্দর থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2012, 11:21 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রাসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে চট্টগ্রামের বন্দর থানা পুলিশ। থানার ওসি নুরুল আফসার ভূঁইয়া জানান, শুক্রবার দুুপুর সাড়ে ১২টার দিকে ‘সন্দেহজনক আচরণের’ জন্য বন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। মোহাম্মদ শওকত আলী (৫৫) নামের ওই ব্যক্তি পাকিস্তানি পাসপোর্টধারী জানিয়ে ওসি বলেন, “তার শরীরের সঙ্গে বাঁধা অবস্থায় ভারতীয় পাঁচশ’ রুপির ৩৯টি বান্ডিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সে কোনো মুদ্রা পাচারকারী চক্রে জড়িত।” তাকে বন্দর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে নুরুল আফসার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/কিউএইচ/জেকে/১৭১৬ ঘ.