২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

দায়িত্ব হস্তান্তর করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডোর এম আনোয়ারুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব হস্তান্তর করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান কমোডোর এম আনোয়ারুল ইসলাম। নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে ছাড়পত্র চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দায়িত্ব হস্তান্তর করেন। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বদলির ছাড়পত্র ফ্যাক্সযোগে আসার পর কমােডোর এম আনোয়ারুল ইসলাম বন্দরের জ্যেষ্ঠ সদস্য প্রকৌশল ক্যাপ্টেন আনোয়ারুল হক চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ২ ফেব্র“য়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বন্দর চেয়ারম্যানের বদলি আদেশ জারি এবং নতুন চেয়ারম্যান হিসেবে কমোডোর নিজাম উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়। খুব দ্রুতই নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবেন বলে জানান চট্টগ্রাম বন্দর সচিব। গত বছরের ১৩ ফেব্র“য়ারি কমোডোর এম আনওয়ারুল ইসলামকে নৌবাহিনী থেকে প্রেষণে বন্দর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৪৩ ঘ.