চাঁদপুর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক নারীর দেহে অস্ত্রোপচার করে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছেন চাঁদপুর হাসপাতালের চিকিৎসকরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর এলাকার ওই নারীর অস্ত্রোপচার করেন শল্য চিকিৎসক মাহমুদুন নবী মাছুম।
তিনি বলেন, “সচরাচর এমন টিউমার দেখা যায় না। আমরা এ টিউমারটি ক্যান্সারজনিত কোনো সমস্যা অথবা অন্য কোনো সমস্যার কারণে হয়েছে কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।”
ডা. মাসুম জানান, ওই নারী ১৫/১৬ দিন ধরে তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন। টিউমারটির আকৃতি বাড়তে থাকায় সন্তানসম্ভবা বলেও ধারণা জন্মায়। কিন্তু ব্যথা ও ফোলা না কমায় গত ১৯ ফেব্র“য়ারি চাঁদপুর জেনারেল হাপাসাতালের ভর্তি করা হয় তাকে।
পরীক্ষা করে দেখা যায়, তার জরায়ুর পাশে, তলপেট ও খ্যাদ্যনালী মিলিয়ে বড় আকৃতির একটি টিউমার রয়েছে।
বৃহস্পতিবার সকালে কয়েক ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯৩৮ ঘ.
bdnews24