২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় হঠাৎ কুয়াশা, ফেরি বন্ধ ৩ ঘণ্টা

আকস্মিক ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2012, 04:50 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

মুন্সীগঞ্জ, ফেব্র“য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিক ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোরে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। মাওয়া ঘাটে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে হঠাৎ করে নদীতে ঘন কুয়াশা তৈরি হওয়ায় দৃষ্টিসীমা একেবারেই কমে আসে। দুর্ঘটনা এড়াতে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে কাবেরী, কপোতী, কাকলী, রামশ্রী, রাণীক্ষেত ও টাপলু নামে ছয়টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এছাড়া কাওড়াকান্দি ঘাটে ফেরি শাহ্মখদুম ও যমুনা এবং মাওয়া ফেরি রাণীগঞ্জ, ফরিদপুর ও কর্ণফুলী যানবাহন নিয়ে পারাপারের অপেক্ষায় থাকে। কুয়াশা কেটে গেলে সকাল ৯টার দিকে পারাপার আবার শুরু হয় বলে সিরাজুল হক জানান। তিন ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দুই পারে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যানবাহনে অপেক্ষায় থাকা যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৩০ ঘ.