২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবাসহ চার যুবক আটক

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:50 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে ইয়াবাসহ চার যুবককে আটক করেছে র‌্যাব। পাঁচলাইশের শুলকবহরে জনৈক মরহুম সিরাজুল ইসলামের ভাড়াটিয়ার ঘরে অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। বুধবার র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে আটককৃত ওই চারজন হলেন- মিনহাজুল হক (১৯), জামাল উদ্দিন বাবুল (২০), আরাফাত মিয়া (১৯) ও শফিকুর রহমান (২২)। তাদের বাড়ি টেকনাফ ও চকরিয়ায়। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। এই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮২৮ ঘ.