নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার গভীর রাতে কাঁচপুরের লাভলী সিনেমা হলের সামনে থেকে গ্রেপ্তার দ্বীন ইসলাম (২৫) ওই এলাকার বদু মিয়ার ছেলে।
তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বুধবার পাঠানো এই বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ব্যবসায়ী দ্বীন ইসলাম দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ক্রয় ও বিক্রয় করে আসছেন।
গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে এক রাউন্ড গুলিভর্তি আমেরিকার তৈরি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৮২২ ঘ.
bdnews24