২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

বগুড়ায় বিদেশি নাইন এমএম পিস্তল ও ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 09:11 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

বগুড়া, ফেব্র“য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় বিদেশি নাইন এমএম পিস্তল ও ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের ফুলবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- বগুড়ার নিশিন্দারা খাঁ পাড়ার আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ আল জুবায়ের রনি ও নামাজগড় এলাকার আব্দুর রহমানের ছেলে রেজাউল ইসলাম। বগুড়া জেলার সিনিয়র এএসপি আরিফ রহমান মণ্ডল জানান, ফুলবাড়িয়া এলাকায় তারা সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিলেন। পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা অস্ত্রের কথা স্বীকার করে। এদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৫১১ ঘ.