২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 10:50 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের কচুয়া উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের চাড়াখালী খালের পাশ থেকে ওই তরুণীর (১৭) লাশ উদ্ধার করা হয়। কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দাউদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তরুণীর গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরিচয় সনাক্তের জন্য লাশ থানায় রয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১১৪ ঘ.