২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের আড়াই মাসে আত্মহত্যা

বিয়ের আড়াই মাসের মাথায় আত্মহত্যা করেছেন পুরান ঢাকার এক গৃহবধূ। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের আড়াই মাসের মাথায় আত্মহত্যা করেছেন পুরান ঢাকার এক গৃহবধূ। স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ এসেছে। সোমবার দুপুর দেড়টার দিকে শাখারীবাজারের এক বাসার দরজা ভেঙে মৃমল রানী নাগ সীমার (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সীমার মামা বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বামীর অকথ্য নির্যাতন সইতে না পেরে সীমা বিয়ের আড়াই মাসের মধ্যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।” কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সীমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। গত ৪ ডিসেম্বর পারিবারিকভাবে শাখারীবাজারের বাসিন্দা সুবর্ণ কুমার নাগের সঙ্গে সীমার বিয়ে হয়। সুবর্ণ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। বিপ্লব বলেন, “বিয়ের পর থেকেই সীমাকে সন্দেহের চোখে দেখত সুবর্ণ। এছাড়া টাকার অঙ্ক না বললেও যৌতুকের জন্য নির্যাতন করা হত।” সীমার গ্রামের বাড়ি খুলনার রূপসায়। বাবা সুবোধ বর্ধন এক জন মুদি দোকানি। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১১৩ ঘ.