গাজীপুর, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
তবে তারিখে কোনো পরিবর্তন করা হয়নি। আগামী ৬ মার্চ এ পরীক্ষার দিন ধার্য রয়েছে।
সোমবার ডুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবর্তিত সূচি অনুযায়ী প্রথমপত্রের পরীক্ষা সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা এবং দ্বিতীয়পত্রের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।
আগের সময়সূচি অনুযায়ী প্রথমপত্রের পরীক্ষা দুপুর দেড়টা থেকে বিকাল ৩টা এবং দ্বিতীয়পত্রের পরীক্ষা বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এছাড়া অন্যান্য বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয় হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24