২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান বরখাস্তের আদেশ স্থগিত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা এটিএম নুরুল বশর চৌধুরীর বরখাস্তের আদেশ তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2012, 01:56 PM

Updated : 24 Aug 2022, 10:49 AM

কক্সবাজার, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা এটিএম নুরুল বশর চৌধুরীর বরখাস্তের আদেশ তিন মাস স্থগিত করেছে হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি হোসাইন হায়দার ও মোহাম্মদ খোরশেদ আলমের বেঞ্চ এই আদেশ দেয়। বন বিভাগের একটি মামলায় অভিযুক্ত হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে জেলা বিএনপির এই সিনিয়র সহ-সভাপতিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করার কথা জানায়। নুরুল বশর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্যারাবন ধ্বংসের অভিযোগে ২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি বন বিভাগের দায়ের করা একটি মামলায় আমাকে আসামি করা হয়েছিল। “বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই মামলায় আমার বিরুদ্ধে অভিযোগপত্রও দেওয়া হয়। আদালতে অভিযোগপত্র গৃহীত হলে স্থানীয় সরকার বিভাগ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে।” নুরুল বশর আরো বলেন, সরকারের ওই আদেশের বিরুদ্ধে তিনি একটি রিট আবেদন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.