ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করে খুনি গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিম সাংবাদিক দম্পতি হত্যার ঘটনাকে ‘চাঞ্চল্যকর’ অভিহিত করে বলেন, “অবিলম্বে এর সমাধান প্রয়োজন।”
গত ১১ ফেব্র“য়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
সেদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনি গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ১০ দিন পেরোলেও এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু মঞ্চ আয়োজিত ‘বাংলা ভাষাকে জাতিসংঘের অন্যতম দাপ্তরিক ভাষা চাই’ শীর্ষক আলোচনা সভায় বিরোধীদলের তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লী নেতা নাসিম।
‘অন্তর্বর্তীকালীন সরকারের’ রূপরেখা নিয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আসারও আহ্বান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/পিডি/১৯৫১ ঘ.
bdnews24