সিলেট, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক মুরগি খামারের শ্রমিক খুন হয়েছেন।
রোববার সকালে সুলতানপুর ইউনিয়নে কাচারচক গ্রামের একটি মুরগি খামার থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত কবির আহমদ সাবেল (১৫) কানাইঘাট উপজেলার মনিপুর গ্রামের মখলিসুর রহমানের ছেলে।
জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া বলেন, কাচারচক গ্রামের একটি মুরগি খামারে কাজ করতেন সাবেল। কুমিল্লার মনোহরগঞ্জের চাটিতুলা গ্রামের শহীদুল্লাহর ছেলে সাগর আহমদও ওই খামারের শ্রমিক।
সকালে সাবেলের লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, সাবেলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে সাগর পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে সাগর কোদাল দিয়ে আঘাত করে সাবেলকে খুন করেছে।
খামারের তত্ত্বাবধায়ক আব্দুল বারী জানান, মাস তিনেক আগে সাবেল ও সাগর খামারে কাজ নিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24