২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাস্মৃতি নিয়ে বই লিখলেন মাহমুদুর

নিজের কারাগাবন্দিত্বের স্মৃতিচারণ করে বই লিখেছেন বাংলা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের কারাগাবন্দিত্বের স্মৃতিচারণ করে বই লিখেছেন বাংলা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ‘জেল থেকে জেলে’ শিরোনামের ৩৯৭ পৃষ্ঠার এ বই প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। দাম পাঁচশ ৫০ টাকা। রোববার বিকালে বইটির প্রকাশনা অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ। প্রবীণ ভাষা সৈনিক আবদুল মতিন অনুষ্ঠানে বলেন, “এ দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। তাই কিছু একটা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।” বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তার লেখা বইটি আমাদের দেশরক্ষায় সংগ্রামে অনুপ্রাণিত করবে।” গত বিএনপি সরকারে জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালনকারী মাহমুদুর বইটি লেখেন গত ২০১০ সালের ১ জুন থেকে ২০১১ সালের ১৭ মার্চ পর্যন্ত কারাগারে বন্দি থাকা অবস্থায়। অনুষ্ঠানে মাহমুদুর তার কারাস্মৃতি স্মরণ করেন। প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক সচিব আসাফউদ্দোলা, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, সাংবাদিক শফিক রেহমান, মাহফুজ উল্লাহ, মানবাধিকার কমিটির সভাপতি আদিলুর রহমান, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অন্যন্যা প্রকাশনার স্বত্ত্বাধিকারী মনিরুল হক প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে খেলাফত মজলিশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসহাক মোনাজাত পরিচালনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩২ ঘ.