ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চদশ সংশোধনীসহ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রোববার সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক জয়নাল আবদীন এ তথ্য জানান।
তিনি বলেন, সংসদের ওয়েবসাটে গত বৃহস্পতিবার সংবিধানের বাংলা ও ইংরেজি সংস্করণ প্রকাশ করা হয়েছে । www.parliament.gov.bd/constitution.htm-এই ঠিকানায় গিয়ে যে কেউ সংবিধান পড়তে পারবেন।
গত ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তসহ ৫৫টি সংশোধন প্রস্তাব সম্বলিত এই বিলটি পাস হয়। এরপর ৩ জুলাই এতে সম্মতি দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এর মধ্য দিয়ে বিলটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯০৬ ঘ.
bdnews24