২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চট্টগ্রামে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামে মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও একজন। মিরসরাই জোরারগঞ্জ মহাসড়ক পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাহাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর ১টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক মকবুল আহম্মদের (৩৫) মৃত্যু হয়। আহত হন জসিম উদ্দিন। মকবুল কুমিল্লার কোম্পানীগঞ্জ থানার বেলভড় গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে। আহত জসিম স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে পুলিশ জানায়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএম/এসইউ/১৯২৭ ঘ.