২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক টার্মিনাল স্থাপনসহ ৩ সুপারিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনের সংকট নিরসনে ট্রাক টার্মিনাল স্থাপনসহ তিন দফা সুপারিশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহনের সংকট নিরসনে ট্রাক টার্মিনাল স্থাপনসহ তিন দফা সুপারিশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। শনিবার দুপুরে চেম্বার মিলনায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আন্তঃজেলা কাভার্ড ভ্যান ও ট্রাক মালিক সমিতির নেতাদের বৈঠকে এ সুপারিশ করা হয়। অন্য দুই সুপারিশ হলো- দাউদকান্দি ও মেঘনা সেতুর স্থায়ীত্ব নিশ্চিতকরণে অতিরিক্ত পণ্য পরিবহনকারী যানবাহনের জন্য জরুরি ভিত্তিতে বিকল্প ব্যবস্থা হিসেবে ফেরি চালু করা এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে বর্তমানে ওয়ে ব্রিজ ব্যবহারের বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট নীতিমালা জারি করা। সভায় চট্টগ্রাম চেম্বার নেতারা চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে নিরাপদে পণ্য পরিবহনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মহলের সহযোগিতা প্রত্যাশা করেন। সভায় চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম অভিযোগ করনে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কিছু অসাধু ব্যক্তি অবৈধ সুবিধার বিনিময়ে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন চলাচলের সুযোগ দিচ্ছে। তিনি বলেন, এর ফলে সড়ক ও সেতুগুলোর মারাত্মক ক্ষতির কারণে যে কোনো সময় অচলাবস্থার সৃষ্টি হতে পারে। সভায় অন্যদের মধ্যে আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি মুনির আহমেদ, সহ-সভাপতি অনিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, কার্যকরী সভাপতি হারুনুর রশিদসহ চট্টগ্রাম চেম্বার নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৯৪৯ ঘ.