২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জাল নোটসহ আটক ২

পটুয়াখালী সদর থেকে ১৫ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

পটুয়াখালী, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদর থেকে ১৫ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে শহরের চৌরাস্তা এলাকার একটি খাবার হোটেল থেকে আটক হন বরগুনার আমতলী উপজেলার কেওয়াবুনিয়া এলাকার রুহুল আমীন এবং একই এলাকার গফুর সিকদার। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রুহুল তার শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ১৫টি ১হাজার টাকার জাল নোট বের করে দেন। তবে গফুরের দেহ তল্লাশি করে কোনো জাল টাকা পাওয়া যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২৮ ঘ.