ঢাকা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে রোববার থেকে ৪ মার্চ পর্যন্ত অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো (সিএডি) রাজেন্দ্রপুর সেনানিবাস সিএডি ডেমোলিশন গ্রাউন্ডে অকেজো গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য ধ্বংসের কাজ চলবে।
প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই সময়ের মধ্যে ডেমোলিশন গ্রাউন্ডের ৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে (গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা এলাকার বারতোপা গ্রাম ও আশেপাশের এলাকা) জনসাধারণ বা গৃহপালিত প্রাণীর চলাচল নিষিদ্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১০৫০ ঘ.
bdnews24