২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে একুশের বইমেলা শুরু

শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে শুক্রবার পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 05:20 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

শেরপুর, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে শুক্রবার পাঁচ দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। ‘পড়িলে বই, আলোকিত হই, না পড়িলে বই, অন্ধকারে রই’ শ্লোগান নিয়ে এই মেলার আয়োজন করে একুশে বইমেলা উদযাপন পরিষদ। বিকালে শেরপুর-১ আসনের সাংসদ মো. আতিউর রহমান আতিক মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ভাষা সৈনিক মো. আবুল কাশেমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আশীষ চন্দ্র কর, পৌরসভার প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, প্রভাষক মলয় চাকী, এনডিসি রাজিব কুমার সরকার প্রমুখ। বইমেলায় মোট ২৪টি স্টল বসানো হয়েছে। মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৩ ঘ.