পটুয়াখালী, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণ লিখন প্রতিযোগিতা।
শুক্রবার উপজেলা সদরের শহীদ মিনারে বাংলা বর্ণমালা লেখার এই প্রতিযোগিতার আয়োজন করে ঢাকার কারক নাট্য স¤প্রদায়, স্থানীয় উদীচী শিল্পী গোষ্ঠী ও তেঁতুলিয়া খেলাঘর আসর।
তিনটি গ্র“পে শতাধিক প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাউফল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কারক নাট্য স¤প্রদায়ের সদস্য নাঈমুল ইসলাম।
নাঈমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা এখনো স্কুলে যাওয়া শুরু করেনি তারা ‘ক’ শাখা, প্রথম শ্রেণি ‘খ’ শাখা এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ শাখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
পুরস্কার বিতরণের পর উদীচী ও তেঁতুলিয়া খেলাঘর আসরের শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৯ ঘ.
bdnews24