২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিলসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার বোতল ফেন্সিডিলসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাদেরকে রামপুরা, ফকিরাপুল ও সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- তাপস চন্দ্র দে ওরফে খোকন (৩০), গাজী মিনহাজ ওরফে পবন (৩২), তুষার হাওলাদার (২৪), মো. আল আমীন (২৬) ও আবুল হোসেন (৩৫)। তাদের কাছে ১ হাজার ১০ বোতল ফেন্সিডিলের পাশাপাশি ৫৫টি ইয়াবা বড়িও পাওয়া যায় বলে ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে অভিযান চালিয়ে খোকন ও পবনকে ৩শ’ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। “প্রায় একই সময় ফকিরারপুল একটি ভবনের ৫ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫৫টি ইয়াবাসহ ট্যাবলেটসহ তুষার ও আল আমীনকে আটক করা হয়।” এছাড়া সূত্রাপুর ভজহরি সাহা স্ট্র্রিটের একটি বাড়ি থেকে ৫৬০ বোতল ফেন্সিডিলসহ আবুলকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/১৯২০ ঘ.