২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের তিন শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

মাদারীপুর সদরের কাজীরটেক ফেরিঘাট এলাকা থেকে শুক্রবার তিন মেয়ে শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

মাদারীপুর, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদরের কাজীরটেক ফেরিঘাট এলাকা থেকে শুক্রবার তিন মেয়ে শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়। তিন শিশু হল সদর উপজেলার খোঁয়াজপুরের মনির খন্দকারের মেয়ে মনিকা (১০), সিদ্দিক বেপারীর মেয়ে রাবেয়া (৮) ও জামাল উকিলের মেয়ে সাদিয়া (৭)। গ্রেপ্তার লুৎফর রহমানের (৩৫) বাড়ি মাদারীপুর শহরের শকুনীপড়া বলে র‌্যাব জানিয়েছে। মাদারীপুর র‌্যাব ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন এরশাদ হোসেন চৌধুরী সংবাদিকদের বলেন, গ্রামের পথ ধরে যাওয়ার সময় এই পাচারকারী মেয়ে তিনটিকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে এলাকার লোকজন এসে গেলে সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়, লুৎফর ধরা পড়ে। সন্ধ্যায় তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান। উদ্ধার হওয়া শিশু মনিকা সাংবাদিকদের বলে, লোকটি তাকে জোর করে টানাহেঁচড়া করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় পাশের লতায় ধরে রাখার চেষ্টা করায় তার হাত কেটে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.