২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর সেনবাগে ১৪৪ ধারা জারি

তিন সংগঠনের চারটি অংশ একই স্থানে সমাবেশের ঘোষণা দেওয়ায় নোয়াখালীর সেনবাগে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 09:20 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

নোয়াখালী, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন সংগঠনের চারটি অংশ একই স্থানে সমাবেশের ঘোষণা দেওয়ায় নোয়াখালীর সেনবাগে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেনবাগের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার পাশা জানান, উপজেলার গাজীর হাট উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় শুক্রবার রাত ১২টা থেকে রোববার রাত ১০টা পযন্ত সব ধরনের সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেনবাগ থানার ওসি সাজেদুর রহমান জানান, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দুটি পক্ষ শনি ও রোববার বিকেলে বিদ্যালয়ের মাঠে তাফসিরুল কোরান মাহফিলের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগ একই স্থানে শনিবার দিনভর প্রতিনিধি সভা ডেকেছে। এছাড়া স্থানীয় যুব সমাজের ব্যানারে শনিবার একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনেরও ঘোষণা দেওয়া হয়েছে ওই মাঠে। আনোয়ার পাশা বলেন, “আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে ওই এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৫০০ ঘ.